Wednesday, September 16, 2026
Breaking News

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩

অনলাইন ডেস্ক :

ফরিদপুরের বগাইল এলাকায় বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রশিদ মোল্লা (৫৮)। নিহত অপর দুই নারীর পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা উপজেলায় যাচ্ছিল। বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টলপ্লাজার আইল্যান্ডে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সুত্র : আমার সংবাদ

Print This Post

Check Also

পারভেজ ও রিপা চক্রের প্রতারণার ফাঁদে বহু তরুণ, অভিযোগ বহুবিবাহ ও ব্ল্যাকমেইলিংয়ের

নিজস্ব প্রতিবেদক: কথিত ভুয়া সাংবাদিক পারভেজ ও তার সহযোগী তরুণী রিপা আক্তারের বিরুদ্ধে বহুমুখী অপরাধমূলক …

Leave a Reply