Monday, September 14, 2026
Breaking News

পাঁচজনকে নিয়ে পদ্মায় ডুবে গেল মাইক্রোবাস

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ৫নং ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে নিয়ে একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। তবে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনার পর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল আবার শুরু হয়। এতে সকাল সাড়ে ৯টার দিকে ৫নং ঘাট এলাকার পল্টুনে ওঠার আগে মাইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। অন্যদিকে মাইক্রোবাসটি শনাক্ত করে পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

Print This Post

Check Also

পারভেজ ও রিপা চক্রের প্রতারণার ফাঁদে বহু তরুণ, অভিযোগ বহুবিবাহ ও ব্ল্যাকমেইলিংয়ের

নিজস্ব প্রতিবেদক: কথিত ভুয়া সাংবাদিক পারভেজ ও তার সহযোগী তরুণী রিপা আক্তারের বিরুদ্ধে বহুমুখী অপরাধমূলক …

Leave a Reply