Wednesday, September 9, 2026
Breaking News

এক বাবার ২৭ স্ত্রী, ১৫০ সন্তান!

অনলাইন ডেস্ক :

উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছর বয়সী কানাডার এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭ জন। তার সন্তান সংখ্যা ১৫০ জন। সবচেয়ে বড় সন্তানের বয়স ৪৪ বছর। অর্থাৎ বাবার চেয়ে ২০ বছর কম।

পরিবারের সদস্য ১৯ বছরের মার্লিন ব্ল্যাকমোর। সম্প্রতি নিজের এই বিশাল পরিবারে কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কারও জন্মদিনে কীভাবে উৎসব হয় তাদের বাড়িতে, বা এতো সংখ্যক ভাই-বোনের সঙ্গে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা নজর কেড়েছে নেটাগরিকদের।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে তার বিশাল পরিবারের সঙ্গে থাকেন মার্লিন। তিনি ছাড়াও তার দুই ভাই মুরারি এবং ওয়ারেনও নিজেদের পরিবারের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতোজনের সঙ্গে থাকা যেমন মজার তেমনই অস্বস্তিরও। ওই তিন ভাইয়ের সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে সেই বিষয়টিও।

বাবা, ১৫০ ভাই-বোন এবং ২৭ জন মাকে নিয়ে বিশাল পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না। সকলেই একই বাড়িতে থাকেন। তাদের সেই বাড়ির নাম মোটেল হাউস। এতোজনের জন্য বাজার থেকে জিনিস কেনাও কতটা সমস্যার তাও তারা হাড়ে হাড়ে টের পান। সেজন্যই তাদের বাড়ির মধ্যেই হয় শাকসবজির চাষ।

সুত্র : মানবকন্ঠ

Print This Post

Check Also

পারভেজ ও রিপা চক্রের প্রতারণার ফাঁদে বহু তরুণ, অভিযোগ বহুবিবাহ ও ব্ল্যাকমেইলিংয়ের

নিজস্ব প্রতিবেদক: কথিত ভুয়া সাংবাদিক পারভেজ ও তার সহযোগী তরুণী রিপা আক্তারের বিরুদ্ধে বহুমুখী অপরাধমূলক …

Leave a Reply