Monday, August 31, 2026
Breaking News
ইয়াঙ্গুনে সিটি হলের ভেতরে মিয়ানমারের সেনাবাহিনীর গাড়ি। ছবি: রয়টার্স

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ, মিয়ানমারে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের সেনাবাহিনী আজ ইয়াঙ্গুনের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে। সু চিকে আটকের পর অভ্যুত্থানের মতো পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, সিটি হল চত্বরে সেনাবাহিনীর পাঁচটি ট্রাক রয়েছে। যারা কাজে যোগ দিতে গিয়েছিলেন তাদের সেনাসদস্যরা ফিরিয়ে দিচ্ছেন।

গত প্রায় এক সপ্তাহ ধরে সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করবে এমন গুঞ্জন চলছিল। প্রায় পাঁচ দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির শক্তিশালী সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে সেনাবাহিনী।

সুত্র : প্রথম আলো

Print This Post

Check Also

পারভেজ ও রিপা চক্রের প্রতারণার ফাঁদে বহু তরুণ, অভিযোগ বহুবিবাহ ও ব্ল্যাকমেইলিংয়ের

নিজস্ব প্রতিবেদক: কথিত ভুয়া সাংবাদিক পারভেজ ও তার সহযোগী তরুণী রিপা আক্তারের বিরুদ্ধে বহুমুখী অপরাধমূলক …

Leave a Reply