Sunday, January 25, 2026
Breaking News

প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়া বাসচালক ও হেলপার রিমান্ডে

অনলাইন ডেস্ক :

চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক ও হেলপারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার বিকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)। উল্লেখ্য, গত ৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সকালে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।

সুত্র : আলোকিত বাংলাদেশ

Print This Post

Check Also

মাগুরার নাজির আহমেদ কলেজে ছাত্রদল কমিটি নিয়ে উত্তেজনা, মশাল মিছিল ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সাফা ইসলাম, (ক্রাইম রিপোর্টার) : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজে …

Leave a Reply